আশুগঞ্জে অচিরেই শুরু হচ্ছে মিত্রবাহিনী স্মরণে স্মৃতিস্তম্ভের কাজ

news-image

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর অবদানের জন্য তাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ অচিরেই শুরু হবে। এ কথা বলেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মুখ যুদ্ধের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি প্রস্তাবিত স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুর, সোহাগপুর ও বাহাদুরপুরে তিনটি জায়গা পরিদর্শন করেন। এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার এডিসি (রাজস্ব) মেহিদি হাসান, আশুগঞ্জের ইউএনও নাজিমুল হায়দার, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন, আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ