আল্লাহ্‌র রহমতে সুস্থতার পথে বাবা-মা : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ জয়ের উল্লাস করছে, তখন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবস্থান করছেন দেশে। বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন মুশফিক।

তবে এখন সুস্থতার পথেই রয়েছেন মুশফিকের বাবা-মা। পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। একইসঙ্গে বাবা-মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

‘দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’

বাবা-মায়ের স্বাস্থ্যের আপডেট জানিয়ে তিনি লিখেছেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত