আলেকজান্ডার ক্যাসেলে তিনদিন ছিলেন কবিগুরু : নির্মলেন্দু গুণ (ভিডিও)

news-image

মহারাজা শশীকান্তের আমন্ত্রণেই ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনদিনের সফরে ময়মনসিংহে তার অতিথিশালা আলেকজান্ডার ক্যাসেলে ছিলেন। এ তথ্য দিয়ে বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ বলেন, ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন। সে সময়ে তিনি শশীকান্ত মহারাজার নিমন্ত্রণে ময়মনসিংহে যান এবং তিনদিন মহারাজার অতিথিশালা আলেকজান্ডার ক্যাসলে ছিলেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথ তখন বিশ্বভারতী ও শান্তিনিকেতনের জন্য অর্থ সংগ্রহ করতেন। তাই জমিদারদের কাছে তার যাতায়াত ছিল। ১৯২৬ সালের জানুয়ারি মাসে ১৫ বা ১৬ তারিখে তিনি আলেকজান্ডার ক্যাসেলে ছিলেন।

নির্মলেন্দু গুণ বলেন, ঢাকায় এসে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি গ্রহণ করলেন। কার্জন হলে তিনি লেকচার দিয়েছিলেন। তারপর তিনি সলিমুল্লাহ ও জগন্নাথ হলসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন।

তিনি রমেশ মজুমদার, যার নামে এখন সিনেট হল হয়েছে, তিনি জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন। সেই রমেশ মজুমদারের এখানেই তিনি ছিলেন। সেখানে তিনি ওদের পত্রিকার জন্য ‘আমি যে গান গেয়েছিলাম এই কথাটি মনে রেখ’ এই গানটি লিখেছিলেন।

তারপর এখান থেকে শশীকান্তের অতিথি হয়ে দুই-তিনদিন পর ময়মনসিংহ যান। ময়মনসিংহে অবস্থানকালে তিনি আনন্দমোহন কলেজ পরিদর্শন করেন, সিটি স্কুল ও বিদ্যাময়ী স্কুলে ভাষণ দেন। বিদ্যাময়ী স্কুলের সিঁড়িতে দাঁড়ানো রবীন্দ্রনাথের একটি ছবিও আছে। সেটা এখন শিলাইদহে আছে। আমি দেখেছি সেটা শিলাইদহে সংরক্ষিত আছে।

ঊনবিংশ শতকের স্থাপনা এ আলেকজান্ডার ক্যাসেল। ১৮৭৯ সালে মহারাজা সূর্যকান্ত আচার্য এ প্রাসাদ নির্মাণ করেছিলেন। এতে সে সময় ৪৫ হাজার টাকা ব্যয় হয়েছিল। ভবন চত্বরে ছিল দীঘি ও বাগান। ভবন নির্মাণে লোহা ব্যবহার বেশি হয়েছিল বলে এটি মানুষের কাছে ‘লোহার কুঠি’ নামেও পরিচিত লাভ করে। এখনো স্থানীয়ভাবে এ নামেই পরিচিত প্রাসাদটি। বর্তমানে এটি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছে।
আলেকজান্ডার ক্যাসেলে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও লর্ড কার্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশার মতো ব্যক্তিত্বরা অবস্থান করেছেন।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি