আরবাজ-মালাইকার কথিত বিচ্ছেদের পেছনে খানদান!

khanবিনোদন ডেস্ক : বিচ্ছেদের গুজব প্রকাশিত হওয়ার পর বের থেকেই বলিউডের সেলিব্রেটি দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা খান নিয়মিত সংবাদের শিরোনাম হয়ে উঠে আসছেন। কয়েকটি খবরে এমনটিও বলা হয়েছে যে, তারা নাকি দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। যদিও এ দুজনের কারো কাছ থেকেই এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কথিত বিচ্ছেদের কারণ কী এ নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। কিছু কিছু খবরে এজন্য আরবাজের ব্যর্থ ক্যারিয়ার ও অার্থিক অবস্থাকে দায়ী করা হচ্ছে।

তবে সম্প্রতি ইন্ডিয়াটিভিনিউজডটকম বোমা ফাটানোর মত এক খবর দিয়েছে। আরবাজ-মালাইকার বিবাহিত জীবন খারাপ হওয়ার পেছনে আরবাজের পরিবার অর্থাৎ খান পরিবারই দায়ী বলে খবরে দাবি করা হয়েছে। খান পরিবার নাকি চায়, মালাইকা তার বলিউড ক্যারিয়ারের ইতি টেনে পুরো সাংসারিক হয়ে উঠতে। আর এ নিয়ে সেলিব্রেটি এ দম্পতির মধ্যে টানাপোড়েনের শুরু যা প্রায় বিচ্ছেদ পর্যায়ে এসে ঠেকেছে। তবে এ কারণকে বিশ্বাস করতে নারাজ সংশ্লিষ্টরা কারণ খান পরিবারের আরেক সদস্য সালমান খানের বেশির ভাগ বান্ধবীই তো বলিউডের ঝলমলে জগতের। এ ব্যাপারে তো খান পরিবার সবসময়ই ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত