আরও দুইজন করোনা রোগী শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে নতুন করে দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ বলে জানা গেছে। এ ঘটনায় পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২২ মার্চ) সকালে তাদের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে।

এদিন সকালে সাদুল্লাপুরের ইউএনও’র কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটি এক জরুরি সভায় সাদুল্লাপুর লকডাউন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম জানান, তাদের দুজনের নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। রোববার সকালে তাদের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তিনি জানান, সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কাজল চন্দ্র মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণে তার বাড়িতে আমেরিকা প্রবাসী দুই আত্মীয় গত ১১ মার্চ আসেন। তারা দুজন কাজল চন্দ্র মন্ডলের বাড়িতে ১১ ও ১২ মার্চ অবস্থান করে ১৩ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় নিজ বাড়িতে চলে যান। পরবর্তী বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে সাদুল্লাপুরের ইউএনও মো. নবীনেওয়াজ জানান, সাদুল্লাপুর লক ডাউন করার উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি গাইবান্ধার ডিডি বরাবর পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব গাইবান্ধা সিভিল সার্জন এসএম আবু হানিফ বলেন, লক ডাউনের বিষয়টি নিয়ে অলোচনা চলমান আছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ