আমি টেস্ট না খেললে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান বলেছেন, আমরা বেশ কিছু ক্রিকেটার অনেক দিন ধরে জাতীয় দলে নিয়মিত খেলছি। এটা একটা সুযোগ হতে পারে নতুনদের দেখার। আমি বেশ কিছুদিন ধরেই টেস্টের বাইরে ছিলাম। একটা টেস্ট খেলেছিলাম, সেখানে গিয়েই চোটে পড়েছিলাম।

সাকিব আরও বলেন, বাংলাদেশ আমাকে ছাড়াই সর্বশেষ সাত-আটটা টেস্ট ম্যাচ খেলেছে। আমার মনে হয় যে, খুব একটা ক্ষতি হবে না। বরং আমরা সিনিয়র দুই-একজন ক্রিকেটার না খেললে তরুণরা সুযোগ পাবে। তারা তৈরি হতে পারবে। নতুনদের দেখারও সুযোগ হতে পারে।

এপ্রিলে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সময়ে টেস্ট সিরিজে অংশ না নিয়ে আইপিএল খেলার জন্য ছুটি নিয়েছেন সাকিব।

দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে সাকিবের আইপিএল খেলার অনুমতি চাওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, টেস্ট খেলার ইচ্ছা নেই বলেই হয়তো মাঝে মধ্যে টেস্টের সময় সে বিশ্রাম নেয়।

এ ব্যাপারে শনিবার লাইভে সাকিব বলেছেন, অনেকেই বলছেন আমি টেস্ট খেলতে চাই না। যারা এ কথা বলছেন তারা আমার চিঠিটা পড়েননি। বিসিবিকে দেয়া চিঠিতে আমি কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি- আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এটুকুই বলেছি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ