‘আমার মা মারা গেছেন, তার সঙ্গে সবকিছুই শেষ’

al_azharআন্তর্জাতিক ডেস্ক : মিশরের এক স্কুল ছাত্রের গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় তা হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।

গল্পের নায়কের নাম ওসামা আহমাদ হাম্মাদ। বয়স ১১। সিনাই এর একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।

গল্পটি হচ্ছে এরকম- পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়। এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছে- ‘আমার মা মারা গেছেন এবং তার সাথে সবকিছুই শেষ হয়ে গেছে।’

ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে সেটি অনলাইনে পোস্ট করে। পরে ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়।

এই বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেছেন, তার লেখাপড়ার সব খরচ তিনি নিজে বহন করবেন।

এর আগে সিনাই প্রদেশের গভর্নরও ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।-বিবিসি

এ জাতীয় আরও খবর

ব্লেন্ডারে যেসব জিনিস কখনোই দেওয়া উচিত নয়

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ