‘আমার মান সম্মান অর্থ সবই শেষ’

news-image

ফিক্সিংয়ের বলি হয়ে এখনো নিসিদ্ধ মোহাম্মদ আশরাফুল। আর কিছু হোক বা না হোক, এই কষ্টটা সাবেক অধিনায়কের চেয়ে ভালো কেউ জানে না বাংলাদেশে। ঘুরেফিরে বিপিএল আসতেই ফের আশরাফুল প্রসঙ্গ। জানিয়েছেন, এই ফিক্সিংয়ের কারণেই সবকিছু শেষ হয়ে গেছে তার।
নিজের অভিজ্ঞতার কারণেই তাই তৃতীয় আসরকে সামনে রেখে ক্রিকেটারদের সতর্ক করলেন আশরাফুল। তার অবস্থা দেখেই সবাইকে দেখে শিক্ষা নেওয়া উচিৎ উল্লেখ করে দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলবো শুধু বিপিএলই নয়, সব ক্রিকেটেই প্রতিটি ক্রিকেটারের জন্য আমি উদাহরন ও শিক্ষা। এই একটি কাজের জন্য আমি ১৩ বছর দেশকে অনেক কিছুই দিয়েও এখন আমার মূল্য কিছুই নেই। আমার মান সম্মান এমনকি অর্থ সবই শেষ। তাই আমি মনে করি আমাকে দেখে পরিনতি দেখে প্রতিটি ক্রিকেটাকে শিক্ষা নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিপিএলে খেলার সময় অনেক ক্রিকেটাররের জন্য খরাপ মুহুর্ত আসবে। হয়তো তাকে খেলানো হবেনা, বা ঠিক মত টাকাও দেয়া হবোন। তাই বলে এই ফিক্সিংয়ে জড়ানো যাবেনা। এমনকি কেউ যদি ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয় সেটি সরাসরি বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি ও আকসুকে জানাতে হবে। আমি মনে করি টাকার চেয়ে মান সম্মান ও মাঠের খেলা বড়। এই দুটি থাকলে টাকা আসবেই।’


তবে এবারের আসরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আশরাফুল। তার কারণ, প্রায় প্রতি দলেই রয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট লোক। তারপরেও ক্রিকেটারদেরকে এসব থেকে দূরে থাকার ব্যাপারে সতর্ক করলেন তিনি। বললেন, ‘আগের দুইবার যে দল গুলো ছিল তাদের মালিকদের বেশির ভাগই ক্রিকেট নিয়ে ভাবতেন না। কারণ তারাদের বেশির ভাগই ক্রিকেটের লোক ছিল না। এবার যতটা জানি, প্রায় সব দলেই ক্রিকেট ভালবাসে, ক্রিকেট বোঝে ও ক্রিকেট সংশ্লিস্ট লোক আছে। তারপরও বলবো যাদি কোন দল ক্রিকেটারকে অসৎ হতে বলে তারা যেন তা না হয়। আর দলগুলোর উপরও যেন বিসিবি ও আইসিসি নজর রাখে। যেন তারা আমার মত আর কোন আশরাফুল সৃষ্টি করতে না পারে।’
নিষেধাজ্ঞা কাটতে এখনো বাকি ১০ মাস। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চলেছেন এক সময়ে দেশের সেরা এই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান