আবারও হাস্যকর রান আউট (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে হাস্যকরভাবে রান আউট হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও হাস্যকর রান আউটের ঘটনা ঘটেছে। এবারের ঘটনা নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্লাংকেট শিল্ডের।

নিউজিল্যান্ডের ওয়েলিংটন ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অটোয়া বনাম ওয়েলিংটন ম্যাচে রান নিতে গিয়ে পিছলে পড়ে যান ব্যাটসম্যান। একজন নয়, ২ ব্যাটসম্যানই! দু’জনে ক্রিজে শুয়ে শুয়ে দেখলেন রান আউটের মুহূর্ত।

ম্যাচের ৪৭তম ওভারে স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান মাইকেল রিপন বলে হালকা ফ্লিক করেই রানের জন্য দৌড় শুরু করলেন। একটা রানও নিলেন। এরপর ফিরতি রানের জন্য দৌড় শুরু করতেই করে ক্রিজে কুপোকাত হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে উঠে ফের দৌড় শুরু করতেই আবার পিছলে পড়ে গেলেন। অন্যদিকে, স্ট্রাইকিং প্রান্তে পৌঁছে যাওয়া ব্যাটসম্যান স্মিথ পরিস্থিতি বুঝে স্ট্রাইকিং এন্ডে ফেরার জন্য উল্টো দৌড় শুরু করতেই তিনিও কুপোকাত।

আর এসবের মধ্যেই বলটা হাতে নিয়ে সোজা স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প ভেঙে দিলেন ওয়েলিংটনের উইকেটরক্ষক কিপান লেচি। আর তা শুয়ে শুয়ে অসহায় দৃষ্টিতে দেখলেন দুই ব্যাটসম্যান। আউট হয়ে গেলেন স্মিথ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত