আবারও নিউজিল্যান্ডের সেই মসজিদে বাংলাদেশের ক্রিকেটাররা

news-image

অনলাইন ডেস্ক : আল নূর, একটি মসজিদের নাম। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এই মসজিদে ব্যাপক আলোচনায় আসে ২০১৯ সালে। ওই বছরের ১৫ মার্চ অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শেতাঙ্গ মসজিদটিতে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

সে সময় নিউজিল্যান্ডের ওই শহরেই অবস্থান করছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি টাইগারদের কয়েকজন ছিলেন মসজিদের অদূরেই। তারা ওই সময় নামাজের উদ্দেশে মসজিদের দিকেই যাচ্ছিলেন।

পরদিনই হ্যাগলি ওভালে শেষ টেস্ট খেলা প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা। ম্যাচের আগের দিন অনুশীলন ও সংবাদ সম্মেলন শেষ করে টিম বাসে করে আল নূর মসজিদের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ দলের অধিকাংশ খেলোয়াড়রা। বাসটি আল নূর মসজিদে পৌঁছানোর আগেই সেখানে ব্রেন্টন ট্যারান্ট নামের ওই সন্ত্রাসী শুরু করেছিলেন হত্যাযজ্ঞ। সৌভাগ্যক্রমে বাংলাদেশ দলের ক্রিকেটাররা একটু দেরি করে মসজিদে পৌঁছানোয় প্রাণে রক্ষা পান।
তবে ব্রেন্টন ট্যারান্ট নামের সেই সন্ত্রাসীর হামলায় নিহত হন ৫১ জন মানুষ। যার মধ্যে ছিলেন নিউজিল্যান্ডে বসবাসরত পাঁচজন বাংলাদেশি। বিভীষিকাময় সেই ঘটনার শোক এখনও পুরোপুরি কাটিয়ে ওঠেনি নিউজিল্যান্ড। ভয়ঙ্কর ওই হত্যাযজ্ঞ এখনও দাগ কেটে আছে অনেকের মনেই।

দুই বছর পর আবারও নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ক্রাইস্টচার্চে। সাত দিনের আইসোলেশন শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিদেশ সফরে বাংলাদেশ দলের একটা রীতি প্রচলিত আছে। জুমার দিন খেলা না থাকলে পুরো দল একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। আজও অনুশীলন শেষে মসজিদে নামাজ আদায় করতে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটাও সেই আল নূর মসজিদেই।

সে মসজিদের সামনে গিয়েই সেই ঘটনার স্মৃতিচারণ করেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লিখা, এই হল সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।

এমন এক সময় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করছে যখন আবারও আল নূর মসজিদে হামলার হুমকি দেওয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। তবে স্বস্তির কথা হল হুমকি দেওয়া সেই দুই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী