আবারও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা

Kemar-Roachদ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও ফলোঅনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে টাইগাররা। ফলোঅন এড়াতে আরও ৭৭ রানের প্রয়োজন মুশফিক বাহিনীর।আনামুল হকের উইকেট নেওয়ার পর কেমার রোচের উল্লাস।এর আগে প্রথম দিনের ২৪৬ রানের সঙ্গে ১৩৪ রান যোগ করে ৩৮০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত থাকেন চন্দরপল। এছাড়া দ্বিতীয় দিনে ক্যারিবীয় অন্য কোনো ব্যাটসম্যান বড় স্কোর সংগ্রহ করতে পারেনি।বাংলাদেশের পক্ষে আল-আমিন ৩ উইকেট, শফিউল, তাইজুল ও রবিউল প্রত্যেকেই ২টি করে উইকেট তুলে নেন।বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান সংগ্রহ করে ওপেনার তামিম ইকবাল। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান ক্রিজে স্থায়ী হতে পারেননি।

ক্যারিবীয়দের পক্ষে কেমার রোচ ৫ উইকেট এবং জেরোম টেইলর ২ উইকেট তুলে নেন।সিরিজের প্রথম টেস্টেও ফলোঅনে পড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩৮০ (ব্রেথওয়েইট ৬৩, জনসন ৬৬, এডওয়ার্ডস ১৬, ব্র্যাভো ১৬, চন্দরপল ৮৪*, ব্ল্যাকউড ৮, রামদিন ০, রোচ ০, টেইলর ৪০, বেন ২৫, গ্যাব্রিয়েল ৪; আল-আমিন ৩/৮০, রবিউল ২/৬৩, শফিউল ২/৮০, তাইজুল ২/৮৯, মাহমুদুল্লাহ ১/৪৯)

বাংলাদেশ: ১০৪/৭ (তামিম ৪৮, শামসুর ১, এনামুল ৯, মুমিনুল ৩, মুশফিক ৪, মাহমুদুল্লাহ ১৩*, নাসির ১, তাইজুল ১২, শফিউল ৬*; রোচ ৫/৩৩, টেইলর ২/৩৩)

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান