আফগান লিগে তামিম-মুশফিকের দলের ম্যাচের সময়সূচি

news-image

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগান প্রিমিয়ার লিগ। আগামী ৫ অক্টোবর থেকে ২১ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্টটি। বিশ্বের নন্দিত অনেক তারকা খেলবেন এই টুর্নামেন্টে, যাদের মধ্যে আছে বাংলাদেশের তামিম ইকবাল আর মুশফিকুর রহীমের নামও।

এবারের আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। মজার ব্যাপার হলো, তামিম আর মুশফিককে নিয়েছে একই দল। তাদের দলের নাম নাঙ্গরহার। যে দলে আছেন আন্দ্রে রাসেল, মুজিব উর রহমান, মোহাম্মদ হাফিজের মতো তারকা।

আফগান লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর দুটি সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল। সবগুলো ম্যাচের ভেন্যুই শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।

আসুন এক নজরে দেখে নেয়া যাক তামিম-মুশফিকের দল নাঙ্গরহার কোনদিন কার বিপক্ষে খেলবে…

০৬ অক্টোবর- নাঙ্গরহার বনাম কান্দাহার
০৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
০৯ অক্টোবর- নাঙ্গরহার বনাম কাবুল
১১ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ
১২ অক্টেবর-নাঙ্গরহার বনাম কাবুল
১৩ অক্টোবর-নাঙ্গরহার বনাম কান্দাহার
১৪ অক্টোবর-নাঙ্গরহার বনাম পাকতিয়া
১৭ অক্টোবর-নাঙ্গরহার বনাম বালখ

১৯ অক্টোবর-প্রথম সেমিফাইনাল
২০ অক্টোবর-দ্বিতীয় সেমিফাইনাল

২১ অক্টোবর-ফাইনাল

*সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত