আফগান পার্লামেন্টে তালেবানি হামলা কাবুলে আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে

news-image

তালেবান জঙ্গিদের হামলার পর গোলাগুলির খবর পাওয়া গেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জঙ্গিরা পার্লামেন্ট ভবনের বাইরে গাড়ি বোমায় বিস্ফোরণ ঘটায় এবং এরপর শুরু হয় গোলাগুলি। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পুলিশ সদস্যরা জঙ্গিদের দিকে গুলি ছুড়তে ছুড়তেই পার্লামেন্ট থেকে এমপিদের বের করে নেওয়ার চেষ্টা করছেন। প্রেসিডেন্টের মনোনীত নতুন প্রতিরক্ষামন্ত্রীকে সংসদে পরিচয় করিয়ে দেওয়ার দিনে এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। বিবিসি একজন নারী এমপির আহত হওয়ার খবর দিলেও তাৎক্ষণিকভাবে হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।  

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান