আফগানিস্তানে ২০১৪ সালের পর মার্কিন সেনা নয়

530d624a00e84-obamaচলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপর দেশটিতে আর কোনো সেনা না রাখার বিষয়ে সম্ভাব্য প্রস্তুতি নিতে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের খবরে জানানো হয়, ওবামা গতকালই ফোনে পেন্টাগনকে এ ব্যাপারে নির্দেশনা দেন। তিনি পেন্টাগনকে বলেন, চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন ও ২০১৪ সালের পর সেখানে কোনো সেনা না রাখার বিষয়টি নিশ্চিত করতে।

এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি করতে অস্বীকৃতি জানান। ওই চুক্তিতে আল-কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা ও আফগান সেনাদের প্রশিক্ষণের জন্য সেনা প্রত্যাহারের পরও দেশটিতে কয়েক হাজার মার্কিন সেনা রাখার প্রস্তাব ছিল। নিরাপত্তা চুক্তি করার ব্যাপারে কারজাইয়ের অসম্মতিতে ওয়াশিংটন হতাশ।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান