আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ষোলশহর রেলস্টেশনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের পাল্টাধাওয়ায় সরে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ও চট্টগ্রাম নগরের প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে ষোলশহর রেলস্টেশন ও দুই নম্বর গেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণের শব্দ শেনা যাচ্ছে।

এই মুহূর্তে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শপিং কমপ্লেক্সের পাশের গলিতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

শিক্ষার্থীদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল। তিনি বলেন, ‘ছাত্রলীগের হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাই শিক্ষার্থীদের ওপর হামলার সুযোগ পেয়েছে।’

তবে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল না দাবি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ রাস্তায় নেমে এলে ছাত্রলীগের কর্মীদের মুখোমুখি হয়ে যায়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ থাকায় ঘটনা বড় হয়নি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত