আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেরেরা

news-image

স্পোর্টস ডেস্ক : সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেস অলরাউন্ডার থিসারা পেরেরা। আজ সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। মাত্র ৩২ বছর বয়সে অবসরের ঘোষণা দেওয়া এ নিয়ে ভক্ত অনুরাগীদের ভেতর শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যদিও কেন অবসরের ঘোষণা দিলেন তা পরিস্কার করেননি এই পেসার।

আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে শ্রীলঙ্কার। তার আগেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন থিসারা।

বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, আসন্ন দুই সিরিজে শ্রীলঙ্কার নির্বাচকরা ঠিক করেছিলেন, কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখে নতুন মুখকে সুযোগ করে দেবে। যাদের বিশ্রামে রাখার ভাবনা করেছিল বোর্ড, তাদের মধ্যে পেরেরার নামও ছিল বলে ধারণা করেছে অনেকেই। দলে ডাক পাওয়া না পাওয়ার আগেই নিজ থেকে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

এদিকে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সিনিয়র প্লেয়ারদের মধ্যে দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলা ম্যাথুজ, দীনেশ চাণ্ডিমল, সুরঙ্গ লাকমল এবং থিসারা পেরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। সম্ভবত সে কারণেই ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন থিসারা।’

২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন পেরেরা। এর পরের বছর টি-টোয়েন্টি এবং তার পরের বছর হয় টেস্ট অভিষেক। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট, ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী