আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।

উক্ত অনুষ্ঠানে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এখলাসুর রহমান, উপ-অধ্যক্ষ অধ্যাপক হাবিবুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সালাম আরিফ, নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম আলমগীর চৌধুরী, গাইনী-অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সেহেরীন ফরহাদ সিদ্দিকা, ইনফার্টিলিটি বিভাগের অধ্যাপক মারুফ সিদ্দিকী, সহকারী অধ্যাপক আফরোজা সুরাইয়া মজুমদার, সহকারী অধ্যাপক এহসান উল বারী রাহাত, সহকারী অধ্যাপক শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক সুভেন্দু কুমার বনিক, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, ডাঃ ফরিদ হোসেন, ডাঃ নাফিউর রহমান, ডাঃ মারজিয়া তুল বুশরা, ডাঃ রাসনা সিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের সকল স্টাফবৃন্দ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও দৃঢ় শাসনে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। তার অসাধারণ নেতৃত্বগুণে বাংলাদেশ আরও সাফল্য ও উন্নতির দিকে এগিয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী