আনুষ্ঠানিক প্রচারে জেব বুশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে অংশ নিতে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ (৬২)।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জেব বুশ গতকাল সোমবার নিজ শহর মায়ামি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

জেব বুশ সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে ও আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই।

জেব বুশ টেক্সাসের দুবারের সাবেক গভর্নর। বুশ পরিবারের সদস্য হিসেবে রিপাবলিকান পার্টির একটি অংশের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত প্রচার লোগোতে নিজের নামের প্রভাবশালী ‘বুশ’ অংশ বাদ দিয়ে ‘জেব’ ব্যবহার করছেন এই প্রার্থী। একে রাজনৈতিক দায়বদ্ধতা হিসেবে দেখছেন কেউ কেউ।

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে অন্যদের তুলনায় জেব বুশ এগিয়ে রয়েছেন বলে জরিপে আভাস দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান