আধুনিক কৃষি শিখতে ঝাড়খন্ডের ২৬ কৃষক ইসরায়েল যাচ্ছে

news-image

কৃষিতে উচ্চ প্রযুক্তি ব্যবহারের কলাকৌশল শিখতে ভারতের ঝাড়খন্ড রাজ্যের ২৬ জন কৃষককে ইসরায়েল পাঠানো হচ্ছে। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবার দাস বলেছেন, কয়েকজন কর্মকর্তাকেও তাদের সঙ্গে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সেচের ক্ষেত্রে তাদের রাজ্যের কৃষকরা যে ধরণের সমস্যা মোকাবেলা করে ইসরাইলের কৃষকরা অনুরূপ সমস্যা মোকাবেলায় সাফল্য দেখিয়েছে। ফলে তাদের কাছে শিক্ষনীয় অনেক কিছু রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়খন্ডের কৃষক সেচ সুবিধার অভাবে বছরে একটি মাত্র ফসল ফলাতে পারছে। ইসরাইলের কৃষককেও এক সময় একই সমস্যা মোকাবেলা করতে হয়েছে। এবং তাদের সাফল্যের মূলে রয়েছে উন্নত প্রযুক্তির ব্যবহার। আমাদের কৃষকরাও ওই পদ্ধতি শিখে নিজেদের সংকট মোচনে সফল হতে পারবে। ঝাড়খ- এই প্রথমবারের মত এহেন প্রতিনিধি দল বিদেশে পাঠাচ্ছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, উক্ত কৃষকরা দেশে ফিরে নিজেরাই রাজ্যের অন্য কৃষকদের হাতে কলমে শিক্ষা দিতে পারবে। এবং এতে রাজ্যের কৃষি খাতের ব্যাপক উন্নতি ঘটবে। ইয়ন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত