আদালতের স্থগিতাদেশ নিয়ে ক্লাসে বহিষ্কৃত আশিকুল

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম ওরফে বিটু ক্লাসে ফিরেছেন।

বুয়েটের বহিষ্কারাদেশের ওপর আদালত স্থগিতাদেশ দেওয়ায় বুয়েট তাকে ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। তবে এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বুয়েটের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান মঙ্গলবার বলেন, আশিকুলের বহিষ্কারাদেশের ওপর আদালতের দেওয়া স্থগিতাদেশের সিদ্ধান্তের বিরুদ্ধে বুয়েটের পক্ষ থেকেও আইনিভাবে লড়াই করা হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ওই হত্যাকাণ্ডের ঘটনায় আশিকুলসহ ২৬ জনকে আজীবন বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় হওয়া মামলায় আশিকুলকে আসামি করেনি পুলিশ।

বহিষ্কারাদেশের বিরুদ্ধে আশিকুলের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ১০ ফেব্রুয়ারি বুয়েট কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ স্থগিত করেন। আশিকুল ওই স্থগিতাদেশ নিয়ে বুয়েট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ গত ৪ এপ্রিল তাকে ক্লাসে ফেরার অনুমতি দেয়।

এরপর আশিকুল ইসলাম কেমিকৌশল বিভাগের লেভেল-৩ টার্ম-১–এর অন্তত চারটি কোর্সে নিবন্ধন করেন। ২২ মে তিনি বিভাগের একটি কোর্সের অনলাইন ক্লাসে উপস্থিত হলে তীব্র প্রতিক্রিয়া হয়। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ক্লাসের সব শিক্ষার্থী তাদের প্রাতিষ্ঠানিক জুম ও টিমস অ্যাকাউন্টে ‘খুনির সঙ্গে ক্লাসে অংশগ্রহণ নয়’ লেখা প্রোফাইল ছবি দেন। এই প্রতিবাদের মুখে আশিকুল ক্লাস থেকে বেরিয়ে যান।

২৪ মে সভা করে শিক্ষার্থীরা বুয়েট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আশিকুল ইসলামের কোর্স রেজিস্ট্রেশন বাতিল এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড বা র‍্যাগিংয়ে সম্পৃক্ততার জন্য স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে সব ব্যাচ সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছে কর্তৃপক্ষের কাছে ২৯ মের মধ্যে দাবিগুলো কার্যকর করার সময় বেঁধে দিয়েছে। দাবি পূরণ না হলে ৩০ মে থেকে একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী