আত্মীয়-স্বজন কেউ কথা বলে না সানির সঙ্গে

sunnyবিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। নানা সময়ে বিতর্কিত এ অভিনেত্রীকে নিয়ে রটনা যতই থাকুক বলিউডে তার অবস্থান তিনি ঠিকই তৈরি করে নিয়েছেন। কিন্তু বিশ্বজুড়ে হাজারো মানুষের পছন্দের তালিকায় থাকলেও নিজের পরিবারের কাছে ব্রাত্য সানি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এ পর্নো তারকা।

এক প্রশ্নের জবাবে সানি বলেন, ‘আমার জীবনে এমন অনেক কিছুই ঘটেছে যা মানুষ জানে না। তবে, আমাদের প্রত্যেকেরই কিছু খারাপ দিন যায়। সেখান থেকে বেরিয়ে কীভাবে এগিয়ে যাব, সেটা নির্ভর করে নিজের ওপর। আমার আত্মীয়-স্বজন এখন আমার সঙ্গে কথা বলেন না। ওরা আমাকে একেবারে পছন্দ করে না, খুব খারাপ লাগে। বিগ বসের পর থেকে সবাই আমায় অবজ্ঞা করে। আমি তাদের কাছে গিয়েও দেখেছি, তারা আমাকে ভালোভাবে নেন না। সারা ভারত আমাকে গ্রহণ করল, অথচ আমার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, তারা আমায় গ্রহণ করলেন না।’

তিনি আরো বলেন, ‘তারা আমায় একটা ফোন পর্যন্ত করেন না। অবশ্য, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জানি, আমার প্রকৃত পরিবার কোনটা- আমার স্বামী, ভাই, ড্যানিয়েলের বাবা-মা আর বন্ধুবান্ধব। আমি আজ যা, তার জন্য যারা আমায় ভালোবাসে, তাদের নিয়েই আমি খুব খুশি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত