আত্মহত্যা ঠেকাতে মন্ত্রী নিয়োগ!

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনে আত্মহত্যা ঠেকানোর জন্য একজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। এ ধরনের মন্ত্রী নিয়োগ দেয়ার ঘটনা সারা বিশ্বে এটাই প্রথম।

ব্রিটেনে যখন দিন দিন বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং আত্মহত্যার হার বেড়েই চলেছে তখন তেরেসা মে এ পদক্ষেপ নিয়েছেন।

ব্রিটেনে মানসিক স্বাস্থ্য, বৈষম্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক মন্ত্রী নিয়োগ দেয়ার জন্য নতুন পদ সৃষ্ট করা হয় এবং জ্যাকি ডয়লি-প্রাইসকে এ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এ কাজে মন্ত্রীকে সহযোগিতা করার জন্য ১৮ লাখ পাউন্ডের একটি তহবিল দেয়া হয়েছে।

পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য একটি গোপন টেলিফোন নাম্বার ও মানসিক সমস্যা নিয়ে জনগণের দোরগোড়ায় পরামর্শ সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্রিটিশ সরকার দাবি করছে, রক্ষণশীল দলের এমপি ডয়লি-প্রাইসকে মন্ত্রী নিয়োগ দেয়ার পর আত্মহত্যার মাধ্যমে মানুষের জীবন যাওয়া বন্ধ হবে। এ পদক্ষেপে ব্রিটেনে দারুণভাবে কমে আসবে আত্মহত্যার ঘটনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত