আজ ১ম ম্যাচে মুশফিকদের বিপক্ষে মাঠে নামবে তাসকিন, দেখেনিন বাংলাদেশ সময় কখন শুরু হবে ম্যাচটি

news-image

স্পোর্টস ডেস্ক।। প্রথমবারের মতো দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগে খেলতে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। অাজ থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই মাঠে নামবে তাসকিন আহমেদের দল কান্দাহার। অাজ রাত দশটাই শুরু হবে এই ম্যাচটি। প্রথম বারের মত এই টুর্ণামেন্টে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন ৩ জন ক্রিকেটার।

কান্দাহারের হয়ে খেলবেন বাংলাদেশের তাসকিন অাহমেদ। প্রথম ম্যাচে অাজ তারা তামিম-মুশফিকের নাঙ্গরহারের বিপক্ষে খেলবে। আর এই ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাসকিন আহম্মেদকে। অাজই অভিষেক হতে পারে তাসকিনের।

একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন এবং সৌম্য সরকার। গতকাল কান্দাহারের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্টান ক্রিকেট বোর্ড। সেখানে তাসকিন, আফগান আজগার, ব্রেন্ডন ম্যাক্কালাম দের সাথে নাম এসেছে বাংলাদেশ জাতীয় দলের এই দুই ওপেনারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সবুজ সংকেত এর জন্য অপেক্ষা করছেন এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশ থেকে এই ম্যাচ সরাসরি দেখা যাবে ভারতীয় স্পোর্টস চ্যানেল ডি স্পোর্টস। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এই খেলা দেখতে পারবেন জিও সুপার এবং ইউ টিভিতে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এই খেলা দেখতে পারবেন জিও সুপার এবং ইউ টিভিতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত