আজ সরাইল উপজেলা পরিষদের নির্বাচন ॥ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

brahmanbaria-51আজ বৃহস্পতিবার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২০ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে এক মহিলাসহ নয়জন, ভাইস  চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন। উপজেলার ৯টি ইউনিয়নের ৮০ টি ভোট কেন্দ্রে এক লাখ ৮৭ হাজার ১২৯ জন ভোটারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি স¤পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।এবার এটাই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের একক প্রার্থী মো. রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া), বিএনপির একক প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান (কাপ-পিরিজ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো. জয়নাল উদ্দিন (আনারস), আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মুখলেছুর রহমান (চিংড়ি মাছ), জামায়াতের একক প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন (দোয়াত-কলম), নির্দলীয় প্রার্থী মো. তাজুল ইসলাম (ব্যাটারী),উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওছমান উদ্দিন খালেদ (মোটরসাইকেল), মো. এস.এ.এম. আল-আমীন আরেফিন (হেলিকপ্টার) ও বিলকিছ বেগম (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগের একক প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া (বৈদ্যুতিক বাল্ব), বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শের আলম (মাইক), বিএনপির উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন আহমেদ (টিউবওয়েল),উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সুফিয়ান সিদ্দিকী (টিয়াপাখি), উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো. জয়নাল আবেদীন (তালা), ইসলামী ঐক্যজোটের মো. লাল বাদশা (উড়োজাহাজ) ও মো. ইছহাক মিয়া (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী ও  উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রোকেয়া বেগম (হাঁস), বিএনপির তাহমিনা আক্তার (প্রজাপতি), নির্দলীয় প্রার্থী শামীমা আক্তার (ফুটবল) ও মোছা. শিরিনা আক্তার (কলস)।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির