আজ ঢাকা ছাড়ছেন মুশফিকরা

Bangladesh teamক্রীড়া প্রতিবেদক : তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন মুশফিকরা।
সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে এ মাসেরই ২২ ও ২৫ তারিখ। একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট।
সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ সেপ্টম্বর থেকে।
বাংলাদেশ দল এবার নিয়ে তৃতীয়বার ক্যারিবিয়ানে সফরে যাচ্ছে। এর আগে ২০০৪ ও ২০০৯ সালে ক্যারিবিয়ানে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলো বাংলাদেশ। দেশের বাইরে একমাত্র ওয়েস্ট ইন্ডিজেই বাংলাদেশে রেকর্ড ভালো। সেখানে চার টেস্টের দুটিতেই জিতেছে বাংলাদেশ। বাকি দুটির একটিতে হার অন্যটিতে ড্র।
এসএইচ

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান