আজমির শরীফে ক্যাটরিনা

2012582এবার জয়পুরে বিখ্যাত খাজা মইনু্দ্দিন চিস্তির দরগা শরীফে গিয়ে প্রার্থনায় শরীক হলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় ব্যস্ত আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর এই ছবি প্রচারণার জন্য বর্তমানে তিনি বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন। গত পরশুদিন দিল্লীর ফতেহপুরে ‘সেলিম চিস্তির দরগা শরীফ’-এ গিয়ে মাজার জিয়ারত করার পর এবার জয়পুরে গিয়ে খাজা মইনুদ্দিন চিস্তির মাজার জিয়ারত করলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ!

শুধু মুসলিম ধর্মালম্বিদের জন্যই নয়, বরং অন্যান্য ধর্মালম্বিদের জন্যও পবিত্রতম স্থান খাজা মইনু্দ্দিন চিস্তির দরগা শরীফ। আর সেই জন্যই এই সুফি সাধকের মাজারে গিয়ে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর জন্য দোয়া প্রার্থনা করে এলেন। সোমবার বিকালে তিনি খাজা মইনুদ্দিনের মাজার জিয়ারতে যান। এসময় সাদা পোশাকে আবৃত ছিলেন ক্যাটরিনা।শুধু তাই না, ওড়না ছাড়াও তাকে মাথায় এসময় সাদা একটি স্কার্ফ দিতেও দেখা গেছে!

মাজারের খাদেম কুতুবুদ্দিন সখি ক্যাটরিনার মাজার দর্শন সম্পর্কে বলেন, ‘ক্যাটরিনা মূলত তার প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করে বাবা খাজা মইনুদ্দিনের মাজারে এসেছিলেন।’ মাজারে তিনি নাকি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মত অবস্থান করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত