আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলো বাংলাদেশ। দীর্ঘদিন পর বুধবার থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া উইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে তামিম-সাকিবরা। আগামীকাল বেলা সাড়ে ১১টায় প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামমে টাইগাররা।

ক্যারবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং পজিশনে থাকতে পারেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তর খেলা বলতে গেলে নিশ্চিত। সোমবার বাংলাদেশ দলের প্রধান কোচ এমন আভাসই দিয়েছেন।

চার নম্বর পজিশনে খেলতে পারেন সাকিব আল হাসান। যদিও তিনি এতদিন তিন নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। শান্তকে জায়গা করে দিতেই পছন্দের পজিশন ছাড়তে হচ্ছে সাকিবকে।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামতে পারেন মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ অথবা সৌম্য সরকার, আটে মেহেদী হাসান মিরাজ। নয় নম্বর পজিশনে মোহাম্মদ সাইফুদ্দিন, দশে তাইজুল ইসলাম আর সবার শেষে ব্যাটিংয়ে নামার কথা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন