আগৈলঝাড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে কারাগারে প্রেরন

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া থেকে দেশীয় ধারালো অস্ত্র এবং ইয়াবা ও গাঁজাসহ মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। গত বুধবার রাতে আটক মনিরের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে র‌্যাব। ওই মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন। মনির ওই উপজেলার ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, র‌্যাবের টহল দল রত্নপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ীর অবস্থানের খবর পায়। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মনির হোসেনকে আটক করে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তার (মনির) শ্বশুড় দলিল উদ্দিনের ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া, ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাবের ডিএডি আব্দুুল্লাহ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দুপুরে গ্রেফতারকৃত মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ