আগুয়েরোর রেকর্ড হ্যাটট্রিক: চেলসিকে উড়িয়ে দিল সিটি

news-image

স্পোর্টস ডেস্ক : সার্জিও আগুয়েরোর রেকর্ড গড়া হ্যাটট্রিকের দিনে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে বিধবস্ত করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্লুজদের ৬-০ গোলে উড়িয়ে লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে চলে এলো পেপ গার্দিওলার দল।

রোববার (১০ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টারলিং। আর একটি গোল করেন এলকায় গুন্দোগান।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় খেলার মাত্র ৪ মিনিটেই লিড পেয়ে যায় দলটি। বেনার্দো সিলভার ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন স্টারলিং।

১৩ মিনিটে ব্যবধান বাড়ান আগুয়েরো। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। ৬ মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে গোলটি পান তিনি।

বিরতির বেশ আগেই ৪ গোলের লিড পায় স্বাগতিকরা। ২৫ মিনিটে জার্মান তারকা গুন্দোগান দলের হয়ে এক হালি পূর্ণ করেন।

বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি সিটি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক করার যে কীর্তি এতোদিন আলান শিয়েরার ছিল, সেই রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন তারকা।

৮০ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্টারলিং।

লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা লিভারপুলেরও পয়েন্ট সমান ৬৫। তবে ক্লপের দল দ্বিতীয় স্থানে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত