আগুন সন্ত্রাস বিএনপির একটি পুরানো অভ্যাস-আইনমন্ত্রী

news-image

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, নির্বাচনকে ঘিরে বিএনপি সারাদেশে আতংক ছড়িয়ে দেয়ার যড়যন্ত্র করছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির হেলমেট পড়া তথাকথিত সন্ত্রাসীরা পুলিশের গাড়ি ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে। আগুন সন্ত্রাস বিএনপির একটি পুরানো অভ্যাস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আইনমন্ত্রীর পিও শফিকুল ইসলাস সোহাগ, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ।এর আগে আইনমন্ত্রী একদিনের সফরে ট্রেন যোগে আখাউড়া রেলস্টেশনে আসেন এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন খোজ খবর নেন। পরে তিনি কসবায় চলে যান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান