আগামী সোমবার ত্রিপুরায় দু’দেশের ১০ জেলার প্রশাসকদের বৈঠক

downloadআমিরজাদা চৌধুরী : আগামী সোমবার থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিনদিন ব্যাপী বৈঠক। বাংলাদেশের চার ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসক তিনদিন ওই বৈঠকে যোগ দেবেন বলে আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন। আগামী সোমবার বেলা ১১টায় বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবেন।

সূত্র জানায়, আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়, আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান