আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এরপর ফিরতি সফরে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ মে ঢাকায় আসবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টই বাংলাদেশ খেলবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে বাংলাদেশ দলকে কোয়ারেইন্টাইনে থাকতে হবে কলম্বোতে। মূলত হোটেল সুবিধার কথা বিবেচনায় কলম্বোতে কোয়ারেন্টাইন পালন করবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত