আগামীকাল সকালে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

news-image

উপমহাদেশীয় দলগুলোর জন্য নিউজিল্যান্ড সফর সব সময়ই চ্যালেঞ্জিং। এবার সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামীকাল বুধবার থেকে এই নিউজিল্যান্ডেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। সিরিজটা যে বাংলাদেশের জন্য মোটেই সহজ হবে না, তারই আগাম সতর্ক বার্তা দিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন।

ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে ড্যানি মরিসন বলেন, ‘নিউজিল্যান্ড খেলতে গেলে সব সময়ই ধৈর্য্য ধরতে পারাটা খুব জরুরি। নিউজিল্যান্ডের কন্ডিশন বাকিদের চেয়ে একদমই আলাদা। এমনকি বড় বড় দলগুলোও ওখানে চাপের মুখে পড়ে।’ড্যানি মরিসন অবশ্য ভরসা পাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং বিভাগে। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে বোলারদের লাইন লেংথ ঠিক রেখে বোলিং করার কোনো বিকল্প নেই। ওখানকার ব্যাটনস্যানদের বিপক্ষে ধৈর্য্য ধরে বোলিং করতে পারলে সাফল্য সম্ভব। আমার মনে হয় নিউজিল্যান্ডে বাংলাদেশের পেসাররা উপভোগ করবে। মুস্তাফিজ, রুবেলদের সুযোগটা কাজে লাগানো উচিত।’ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে দু’দলের মধ্যে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর মধ্য দিয়ে ২০১৪ সালের পর আবারো কোনো দলের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগেরটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে।

বাংলাদেশ নিজেদের ১৮ বছরের টেস্ট ক্রিকেট জমানায় মাত্র তিন বার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পেরেছেন। এর মধ্যে ভিনদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে দু’বার। প্রথমটি ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয়টি ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এর অর্থ হল প্রায় এক যুগ পর বিদেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলাদেশ-নিউজিল্যান্ড
প্রথম ওয়ানডে
সরাসরি, সকাল ৭টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং চ্যানেল নাইন

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত