আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

news-image

ভারতের গান্ধী জয়ন্তী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটি কাটিয়ে বুধবার সকাল থেকে বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থলবন্দরের আমাদানির-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া। এর ফলে আবারও কর্মচঞ্চল হয়ে ওঠেছে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী এ স্থলবন্দরটি।

রাজীব উদ্দিন ভূইয়া জানান, গত ২ অক্টোবর ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে ওইদিন পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ৩ অক্টোবর একদিন পণ্য রফতানি হলেও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে বুধবার (৯ অক্টোবর) থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান