আখাউড়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ০২ নভেম্বর শনিবার সন্ধ্যায় রেলওয়ে জংশন ষ্টশনের টেডিব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমাদের জানামতে, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল, ট্রেন আসছে এমন কিছু উপলব্ধী করার মানসিক ভারসাম্য তার ছিল না। হয়তু সেজন্যই তার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান