আখাউড়ায় প্রশাসনের পক্ষ থেকে মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি

news-image

নিজস্ব প্রতিনিধি : মাদক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের টাকা জঙ্গিবাদে ব্যবহার হচ্ছে। মাদক ব্যবসায়ীদের আর  রেহাই করা হবে না। গতকাল মঙ্গলবার  সন্ধ্যায় আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে  মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান এসব কথা  বলেন। এসময়  তিনি আখাউড়াকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। আজমপুর থেকেই মাদক বিরোধী অভিযান শুরু হলো। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদেরকে আত্মসর্মন করার আহবান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, মাদক ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট  তাদের প্রত্যেকের নামের তালিকা আমাদের হাতে আছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া, আমোদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সাত্তার মিয়া, শাহীন খান, ছাত্রলীগ নেতা সাইফল ইসলাম প্রমুখ। সভা সঞ্চলনা করেন, যুবলীগ নেতা জামাল ভ’ইয়া।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান