আখাউড়ায় এক গৃহবধুর ফাঁস দিয়ে আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলায় ফাঁস দিয়ে সেতারা বেগম (৫০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। পৌরশহরের রেলওয়ে স্কুলের পূর্ব পাশের নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের স্বামী হান্নান মিয়া বলেন, ৮/৯ মাস আগে চুলায় আগুন ধরাতে গিয়ে সেতারা বেগমের শরীরে আগুন ধরে যায়। আগুনে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এরপর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে তাকে ঘরে না দেখে বাইরে বেরিয়ে দেখি গাছের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী লিটন খাদেম বলেন, মহিলাটি মানসিকভাবে অসুস্থ ছিল। মনে  হচ্ছে অসুস্থতা থেকেই আত্মহত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান