স্বস্তির নিঃশ্বাস থাইল্যান্ডে, ১৩ জনই উদ্ধার

news-image

শেষ হলো থাইল্যান্ডের গুহায় আটকেপড়া কিশোরদের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে বের করে এনেছেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে এই নিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়। দেশটির নৌবাহিনী জানিয়েছে উদ্ধারের পর কিশোরদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য দিয়েছে।

এর আগে গতকাল রাত পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছিল। পরে রাতে উদ্ধারকাজে বিরতি দেওয়া হয়।থাইল্যান্ডের চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় আটকেপড়ার নয় দিন পর গত ২ জুলাই এই ফুটবল দলের খোঁজ পাওয়া যায়। গুহায় ঢোকার পর বন্যার পানিতে আটকে পড়েছিল এই ১৩ জন।

খোঁজ পাওয়ার পর তাদের উদ্ধার করতে আরো কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বন্যার পানির পরিমাণ কমে আসায় এবং গুহায় অক্সিজেনের পরিমাণও কমতে থাকায় ৮ জুলাই উদ্ধার কাজ শুরু করা হয়।

আটকেপড়া এই কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। এরা স্থানীয় মোও পা ফুটবল দলের খেলোয়াড়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত