আক্রমণে এসেই মেহেদির জোড়া আঘাত, চাপে নিউজিল্যান্ড

news-image

যথাযথ শুরু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। সেটি ধরে রাখার দায়িত্ব দারুণভাবে পালন করলেন তরুণ অফস্পিনার শেখ মেহেদি হাসান। আগের ম্যাচে মুখোমুখি প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চমক জাগানো মেহেদি, আজ নিজের পরপর দুই ওভারেই দলকে এনে দিলেন মূল্যবান দুইটি উইকেট।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের বোলিং আক্রমণে আনা হয় মেহেদিকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দিয়েছেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসকে। দলীয় পঞ্চাশের আগেই জোড়া উইকেট হারিয়ে এখন চাপে পড়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।

নিজের পরের ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকেও সরাসরি বোল্ড করেছেন মেহেদি। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন ইয়ং। যার ফলে এখন ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত