আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

maxwellস্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট তেমন কথা বলেনি। তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের মতো নিজেও ছিলেন নিষ্প্রভ। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে তার দল। এবার ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল।

আইপিএলের পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। তার আগে সেরে উঠতে দেশে ফিরে যাবেন ম্যাক্সওয়েল। ফলে চলতি মৌসুমে আর কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয় এই ক্রিকেটারকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফিজিও ডেভিড বেকলি বলেন, ‘রোববার সানরাইজার্সের বিপক্ষের ম্যাচের পর থেকে ইনজুরিতে ভুগছে ম্যাক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মাথায় রেখে পুনর্বাসন ও চিকিৎসার জন্য তাকে দেশে ফেরত আনা হচ্ছে।’

বেকলি আরো বলেন, ‘আমরা যে তথ্য পেয়েছি, তাতে ওই সফরে ম্যাক্সওয়েলের খেলতে পারবে! তাই চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে পুরো সেরে ওঠার জন্য আমরা তাকে যথেষ্ট সময় দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ