অ্যালিস্টার কুক ‘স্যার’ উপাধি পাচ্ছেন

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাজ্যের রানীর দেয়া অন্যতম সেরা সম্মান ‘নাইটহুড’ পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আগামীতে পরিচিত হবেন ‘স্যার অ্যালিস্টার কুক’ নামে। দ্য টাইমসের খবর অনুযায়ী আসন্ন বড়দিনে ৩৪ বছরে পা দেবেন অবসর নেয়া কুক।

নতুন বছরের উৎসবে তাকে এই সম্মাননা দেয়ার কথা। তেমনটি হলে স্যার ইয়ান বোথামের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নাইট উপাধি পাবেন তিনি। বোথাম পেয়েছিলেন ২০০৭ সালে। সব মিলিয়ে কুক দশম ক্রিকেটার হিসেবে এ সম্মাননা পাবেন।

টেস্টে ইংল্যান্ডের মর্যাদার প্রতীক হয়ে থাকা কুক ১৬১ টেস্টে করেছেন ১২ হাজার ৪৭২ রান। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারই টেস্ট মিস করেছেন ২০০৬ সালে। এই সময়ে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন পাঁচ বছর। সাফল্যে মোড়া এই সময়টায় ৫৯ টেস্টে অধিনায়কত্ব করে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছেন দু’বার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত