অ্যাপসে রবীন্দ্রনাথ

news-image

সাহিত্য ডেস্ক : রবীন্দ্র ভক্তদের জন্য সুখবর। এখন থেকে অনলাইনেও রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে। স্মার্টফোনেই মিলবে বিশ্বকবিকে। বাংলার এই প্রাণের কবির সৃষ্টিকর্ম দিয়ে একটি অ্যাপস সাজানো হয়েছে। অ্যাপসটি দিয়ে কবির সকল কবিতা, গল্প, উপন্যাস এবং গান শোনা যাবে।

অ্যানড্রয়েড স্মার্টফোনের জন্য অ্যাপসটি তৈরি করে ভারতের সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিসার্স (এসএনএলটিআর)।

পশ্চিম বাংলা সরকারের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট ২০০৭ সালে অ্যাপসটি নিয়ে কাজ শুরু করে। এরপর রবীন্দ্রনাথের ১৫৫ তম জন্মদিনে এটি অবমুক্ত করা হয়েছে।

অ্যাপসটি নিয়ে এসএনএলটিআর এর একজন সিনিয়র কর্মকর্তা জানান, অ্যাপসটির সাহায্যে রবীন্দ্রনাথের সকল সৃষ্টিকর্ম পড়া যাবে। এতে করে তাকে আরও গভীরভাবে অনুধাবন করা যাবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যারা কাগজের বই বিমুখ তারা অ্যাপসটি দিয়ে রবীন্দ্রনাথকে জানতে পারবেন।

অ্যাপসটি তৈরির জন্য টানা তিন বছর কাজে কাজ করে আইআইটির একদল ইঞ্জিনিয়ার। এ কাজে তাদেরকে সহযোগিতা করেছে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট।

অ্যাপসটি ২০১০ সালে অবমুক্ত করা হয়। এতে আছে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং গান।

অ্যাপসটিতে সমৃদ্ধ করার জন্য এতে আরও রয়েছে কবির অটোবায়োগ্রাফি, তার সাহিত্যিক হয়ে ওঠার গল্প, চিঠিপত্র এবং তার সাহিত্য কর্মের সমালোচনা।

অ্যাপসটিতে অ্যালফাবেটিক্যাল সিরিজে রবীন্দ্রকর্মের তালিকা সাজানো হয়েছে।

অ্যাপসটি পাওয়া যাবে এই ঠিকানায় (www.nltr.org)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত