অ্যাকশান গার্ল হতে ভারতে পরী মনি

4বিনোদন প্রতিবেদক : মালেক আফসারির পরিচালনায় ‘রক্ত’ ছবির শুটিংয়ে অংশ নিতে শনিবার ভারতের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে পরীমনির। সেখান থেকে সোজা যাবেন দার্জিলিং, ছবির সেটে। চলচ্চিত্রটিতে অ্যাকশান গার্ল হিসেবে ধরা দিবেন হালের জনপ্রিয় এ নায়িকা।

জানা যায়, ভারতের বিভিন্ন লোকেশনে টানা ৪৩ দিন ‘রক্ত’ ছবির চিত্রধারণের কাজ চলবে। প্রথম দফায় দার্জিলিংয়ে শুটিং করা হবে। নির্মাতা মালেক আফসারিসহ ইউনিটের লোকজন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। শনিবার ঢাকা থেকে কলকাতায় পৌঁছে, সোজা দার্জিলিং যাচ্ছেন ছবির নায়িকা পরীমণিও।

ছবির শুটিং শুরু করা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আজ কলকাতায় যাচ্ছি। সেখান থেকে অবস্থা বুঝে দার্জিলিং যাব। ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং। অ্যাকশনধর্মী এ ছবিতে সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। শুটিং শেষ করে তবেই দেশে ফিরবো।’

এদিকে পরীমনি মালেক আফসারির পরিচালনায় আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে পরীমনি। ‘রেড হার্ট’ শিরোনামের এ ছবিতে তার বিপরীতে থাকবেন নবাগত নায়ক সৌরভ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত