অস্বাস্থ্যকর নোরাং পরিবেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রটি

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রটি অন্যতম।
এখানে ভাটি অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র জায়গা। কিন্ত দুঃখের বিষয় হলো এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রটির বেহাল দশা।
কতৃপক্ষের এই স্বাস্থ্য কেন্দ্রটির দিকে নজর দেয়া জরুরী, স্থানীয় কয়েক জন বলেন এই হাসপাতালের ই এখন চিকিৎসা প্রয়োজন। কারণ স্বাস্থ্য কেন্দ্রটির প্রায় সব দিকেই পানি, এই খানে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে পারছেনা ডাক্তার।
সরেজমিনে গিয়ে দেখাযায় এর প্রায় অংশ টুকুই পানিতে সয়লাব হয়ে আছে। ভিতরে বসে চিকিৎসা দেয়ার মতো পরিবেশ নেই। পাশের একটি কক্ষে বসে কোন মতে রোগীদের চিকিৎসা দিচ্ছেন, এখানে কর্মরত সাকমো মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন পাশের পুকুর টি ভরাট না হলে এখানে পানি লেগেই থাকবে,আর এই দুরবস্থা শেষ হবে না।এখানে বৃষ্টি হলেই হাটু সমান পানি লেগে থাকে।
স্বাস্থ্য কেন্দ্রটির পাশেই পুকুর, নেই কোন ড্রেনেজ ব্যবস্থা পুকুরে পানি কোন দিকেই সরছে না। পুকুরের পানির জন্যই স্বাস্থ্য কেন্দ্রটির করুণ দশা।
যতদূর যানাযায় পুকুর টি অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি, বিদ্যালয় কতৃপক্ষ পুকুর টি ভরাট করে ফেলার কথা রয়েছে বর্তমানে পুকুর টি অন্যত্র জমা রাখা আছে মাছ চাষের জন্য।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির