অস্ত্রোপচারই লাগবে মুস্তাফিজের

 

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে বলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। দ্বিতীয় এমআরআই রিপোর্টে মুস্তাফিজের বাঁ কাঁধের ল্যাবরামে ধরা পড়েছে গ্রেড-২ শ্রেণির চোট। অস্ত্রোপচার করানো ছাড়া তাই খুব একটা বিকল্প আর থাকছে না।

mustafiz11469761563

কবে কোথায় অস্ত্রোপচার হবে, এখন শুধু সে সিদ্ধান্ত নেওয়ার বাকি। চিকিৎসকের সঙ্গে জাতীয় দলের কোচ-ফিজিওদের আলোচনার পর শুক্র-শনিবারের মধ্যেই সিদ্ধান্তটি হয়ে যাওয়ার কথা।

সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই বাজিমাত করেন মুস্তাফিজ। দলকে জেতাতে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য উইকেট পাননি, দলও জেতেনি। এর পরই তো কাঁধের ব্যথায় কাতর কাটার মাস্টার।

প্রথম এমআরআই রিপোর্টেই ইংল্যান্ড থেকে দুঃসংবাদ ভেসে আসে। প্রথম এমআরআইতে মুস্তাফিজের কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) সমস্যা ধরা পড়ে। বৃহস্পতিবার দ্বিতীয় এমআরআই রিপোর্টে জানা গেছে, এটি গ্রেড-২ শ্রেণির চোট। এই ধরনের সমস্যায় অস্ত্রোপচারের বিকল্প নেই।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘দ্বিতীয় এমআরআইতে মুস্তাফিজের কাঁধে ধরা পড়েছে গ্রেড-২। বিসিবির কোচ, ফিজিও, চিকিৎসকেরা এখন ওখানকার ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানবেন।’

অস্ত্রোপচার হলে অন্তত মাস ছয়েকের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে। সেক্ষেত্রে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে খেলা হবে না দ্য ফিজের।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ