অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : জিততে হলে অস্ট্রেলিয়াকে শেষ ৭২ বলে করতে হতো ৫৭ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু প্রথম ৮ ওভারে ৮৯ রান নেওয়া অজিরা শেষদিকে এসে ভেঙে পড়ল তাসের ঘরের মতো।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দুর্দান্তভাবে ম্যাচে ফেরা ক্যারিবীয়রা পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তোলে নিল ১৮ রানের জয়।

উইন্ডিজের জয়ের নায়ক ওবেদ ম্যাকয়। শেষদিকে অজিদের গুটিয়ে দেন এই পেসারই। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাকয়। তার আগে ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে তাণ্ডব চালান আন্দ্রে রাসেল।

তার ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৪৫ রানের পুঁজি পায় টসে হেরে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ। জশ হ্যাজলউডের বলে বোল্ড হওয়ার আগে ৩ চার ও ৫ ছয়ে নিজের ইনিংস সাজান রাসেল।

স্বল্প এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ানদের আটকানো বেশ কঠিন ছিল ক্যারিবীয়দের জন্য। তবে দলের প্রয়োজনে জ্বলে উঠলেন ম্যাকয়। শুরুতে অধিনায়ক-ওপেনার অ্যারন ফিঞ্চ (৪) হারালেও আরেক ম্যাথু ওয়েড (৩৩) ও মিচেল মার্শ অজিদের রানের গতি সচল রাখেন। দুজনের জুটি ভাঙে দলীয় ৪৬ রানে।

এরপর ৭.৫ ওভারে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৯। দলকে জয়ের স্বপ্ন দেখানো মার্শ ফেরেন দলীয় ১১৭ রানে। তার ৩১ বলে ৫১ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছয়ে। অস্ট্রেলিয়াও আর বেশিদূর এগোতে পারেনি। ম্যাকয়-হেইডেন ওয়ালশরা দ্রুত তোলে নেন বাকি ব্যাটসম্যানদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ১১ জুলাই।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী