অসুস্থ হয়ে হাসপাতালে বাদল রায়

news-image

স্পোর্টস ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে গত ৫ নভেম্বর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ফুটবলারকে।

বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় জানান, হঠাৎ বাদল রায়ের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। ক্রিয়েটিনিন বেড়ে গেছে। রক্তচাপ কমে গেছে। এখন ডায়ালাইসিস করা লাগবে। তাই স্কয়ার হাসপাতালে নিয়ে এসেছি।

গত ১৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এ সহ-সভাপতি। এরপর ৫ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন