অসি ক্রিকেটাররা নিরাপদ, বাংলাদেশ সফর শঙ্কামুক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের একজন টিম স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। দুই দলের সব খেলোয়াড়দের পাঠিয়ে দেয়া হয়েছিল আইসোলেশনে। অপেক্ষা ছিল নতুন করোনা পরীক্ষার ফলাফলের।

শুক্রবার রাতে এসেছে ফলাফল। যেখানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকা দুই দলের খেলোয়াড়সহ সিরিজ সংশ্লিষ্ট মোট ১৫২ জনের রিপোর্টই এসেছে নেগেটিভ। তাই স্থগিত হওয়া ম্যাচটি এখন হবে শনিবার এবং শনিবারের তৃতীয় ম্যাচটি পিছিয়ে নেয়া হয়েছে সোমবারে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। স্থগিত হওয়ার আগে বৃহস্পতিবার টস এবং একাদশও ঘোষণা করা হয়েছিল। শনিবার ম্যাচটি সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ দুই দল সেদিন ঘোষিত একাদশ নিয়েই খেলতে নামবে।

এদিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আইসোলেশনে চলে যাওয়ায় একটা শঙ্কা দেখা দিয়েছিল তাদের আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরেও। তবে এখন দলের সবাই করোনা নেগেটিভই থাকায় আর কোনো সমস্যা রইল না। যথাসময়েই বাংলাদেশ সফরে আসবে তারা।

আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সোমবার সিরিজ শেষ করে বাকি দুইদিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই থাকবে তারা। এরপর চাটার্ড ফ্লাইটে করে চলে আসবে বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন