অসহায়ত্বের কথা জানাতেই সবজি বিক্রেতাকে ভ্যান কিনে দিলেন ওসি

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনার এই ক্রান্তিকালে নিম্নআয়ের মানুষেরা করুণ জীবনযাপন করছেন। তাদের অনেকেরই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে।

এই যখন অবস্থা তখন গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার অসহায় এক সবজি বিক্রেতার পাশে দাঁড়ালেন এক পুলিশ কর্মকর্তা। তিনি ওই সবজি বিক্রেতাকে একটি ভ্যান কিনে দিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে তার কাছে ভ্যানটি হস্তান্তর করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক। ভ্যানটি পেয়ে খুবই খুশি হয়েছেন সবজি বিক্রেতা মো. সাইফুল ইসলাম (৩৭)।

সবজি বিক্রেতা সাইফুল ইসলাম জানান, গাজীপুর মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া মধ্যপাড়া এলাকার নায়েব বাড়িতে থেকে তিনি এলাকায় সবজি বিক্রি করেন। পাঁচ সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি অতিকষ্টে খেয়ে না খেয়ে ধারদেনা করে সম্প্রতি কিস্তিতে একটি পুরাতন ভ্যান কেনেন। সারাদিন সবজি বিক্রি করে যে আয় হয় তা থেকে তিনি কোনো রকমে সংসার খরচ মেটান এবং ভ্যানের কিস্তির টাকা শোধ করতেন। এতে কোনোমতে চলে যাচ্ছিল তার সংসার।

একমাস আগে তার ভ্যানটি বাসার পাশ থেকে খোয়া যায়। এতে করোনাকালে তিনি অনেকটাই কর্মহীন হয়ে চরম হতাশার মধ্যে পড়েন। ধারদেনা করে সংসার চালাতে থাকেন। বিষয়টি তিনি বাসন থানার ওসির কাছে জানালে তিনি মঙ্গলবার একটি ভ্যানের ব্যবস্থা করে দেন। ভ্যানটি পেয়ে তিনি খুশি হয়েছেন।

ওসির এমন মানবিক দৃষ্টান্ত দেখে মুগ্ধ সাইফুল বলেন, ‘সব পুলিশ এক নন। পুলিশে এখনও ভালো ও সৎ কর্মকর্তা রয়েছেন।’

এ বিষয়ে বাসন থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, পরিবারের অবস্থা দেখে এবং মানবিক দিক বিবেচনায় সাইফুল ইসলামকে একটি ভ্যান কিনে দিয়েছি। এতে করোনাকালে তার সংসার চালানো কিছুটা সহজ হবে আশা করি।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী