অলিম্পিকে নতুন রেকর্ড, বোনের পর স্বর্ণ জিতলেন ভাই!

news-image

অনলাইন ডেস্ক : জাপানের টোকিওতে চলছে অলিম্পিক। এবারের আসরে রেকর্ড গড়লেন জাপানি দুই ভাইবোন। বোনের পরপরই স্বর্ণ জিতলেন ভাই!

মেয়েদের জুডোতে ৫২ কেজি ওজন শ্রেণিতে ফরাসি আমানদিন বুশারকে হারিয়ে স্বর্ণ জেতেন জাপানের উতা আবে। কিছুক্ষণ পরই ছেলেদের ৬৬ কেজিতে সোনা জেতেন তার বড় ভাই হিফুমি আবে। ফাইনালে জর্জিয়ার ভাঝা মার্গভেলাশভিলিকে হারানোর পর মজা করে হিফুমি বলেছেন, “আমার ছোট বোন স্বর্ণ জিতেছে। বড় ভাই হয়ে আমি কিভাবে হারতে পারি?”

অলিম্পিকের একই আসরে এর আগে কখনও একসঙ্গে সোনা জেতেননি কোনও ভাইবোন। এবার সেই কীর্তিই গড়লেন উতা ও হিফুমি আবে।
তিন বছর আগে জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই দিনে স্বর্ণ জিতেছিলেন এই দুই ভাইবোন। তবে এবার ৬৬ কেজিতে জাপানের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জশিরো মারুইয়ামার কাছে অলিম্পিকে জায়গা একপ্রকার হারিয়ে ফেলেছিলেন হিফুমি। পরে জাপানের জুডোর ইতিহাসে প্রথমবারের মতো একটি চার মিনিটের বাছাই ম্যাচ জিতে জায়গা পান অলিম্পিকে।

ছয়টি করে স্বর্ণ নিয়ে অলিম্পিকের দ্বিতীয় দিন শেষ করেছে চীন। স্বাগতিক জাপান পাঁচটি আর ফেভারিট যুক্তরাষ্ট্রের স্বর্ণ চারটি। মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার কেইট ক্যাম্পবেল, ব্রন্টি ক্যাম্পবেল, মেগ হ্যারিস ও এমা ম্যাককিওন। ডাইভিংয়ে মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জিতেছেন চীনের শি তিংমাও ও ওয়াঙ্গ হান। অলিম্পিকে শিয়ের এটা তৃতীয় স্বর্ণ।

এদিকে করোনা আক্রান্ত হওয়ায় গলফে অংশ নেওয়া হচ্ছে না র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা জন রাহমের। বাস্কেটবলের গ্রুপ পর্বে ১৫ বারের অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রকে ৮৩-৭৬ পয়েন্টে ফ্রান্সের হারানোটা ছিল দিনের অন্যতম অঘটন। এছাড়া বাছাইয়ে সবচেয়ে পেছনে থেকে তিউনিসিয়ার আহমেদ হাফনাউয়ের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতাটা ছিল অন্যতম চমক।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন